শাবিপ্রবিতে ২৪ উপাচার্যকে নিয়ে ‘আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন’ শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো দিনব্যাপী আর্ন্তজাতিক উপাচার্য সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে ভারত ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন উপাচার্য ও আচার্য অংশগ্রহণ করেন। আজ শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সম্মেলনে অংশ নেয়া উপাচার্যরা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের আন্তর্জাতিক সমন্বয়ক মাহবুবুল হক, তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিনয় কুমার জৈন, আসামের গোহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মৃদুল হাজারিকা, আসাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধীরাজ বোরা, আসামের কটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভাবেশ চৌধুরী গোস্বামী, মিজোরাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কে আর এস সাম্বা শিবা রাও, রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাকেত কুশয়াহ, আসামের ন্যাশনাল ল ইউনিভার্সিটি এন্ড জুডিশিয়াল অ্যাকাডেমির উপাচার্য অধ্যাপক ড. যে এস পাতিল, মনিপুর কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম প্রেমজিৎ সিং, মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কে কে ডেকা, মিজোরামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডাইরেক্টর অধ্যাপক রজত গুপ্তা, মনিপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডাইরেক্টর অধ্যাপক ড. গৌতম সূত্রধর, ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিড ইন সাইন্স এন্ড টেকনোলজির অধ্যাপক এন সি তালুকদার, মেঘালয় আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. পি কে গোস্বামী, মেঘালয়ের মার্টিন লুথার ক্রিস্টিয়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট টি দারলং, মেঘালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর গান্ধীয়ান স্টাডিজ এর ডিরেক্টর অধ্যাপক অলকা শর্মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমরান কবির চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন পিএইচ ডি, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহীদুল্লাহ তালুকদার, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী।
ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরস: নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটিস অব বাংলাদেশ এন্ড ইন্ডিয়া (আইসিভিসি) শিরোনামে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং আইসিভিসির ‘দ্যা কনভেনশন’ সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- স্কুল অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজির ডিন এবং আইসিভিসি আয়োজন কমিটির সভাপতি অধ্যাপক এ এম এম মোকাদ্দেছ, সদস্য সচিব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম এবং শাবিপ্রবির সকল শিক্ষকবৃন্দ।