০৬ মার্চ ২০১৯, ১০:০০

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু ৭ মার্চ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপবি) একমাত্র বিতর্ক সংগঠন Pust Debating Society-(PUSTDS) মহান স্বাধীনতার মাসে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আয়োজন করতে যাচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০১৯। ‘স্বাধীন নারী, স্বাধীন দেশ,উন্নয়নের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৭ও ৮ মার্চ ২০১৯ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই বিতর্ক উৎসব ।

৭ মার্চ অনুষ্ঠিত হবে সংসদীয় ধারার বিতর্ক কর্মশালা এবং ট্যাব রাউন্ড এবং ৮ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল ।

আয়োজক কমিটির আহ্বায়ক শুভ্র হাসান জানান ‘মুক্তবুদ্ধি চর্চা ও সৃজনীশক্তি বিকাশের ক্ষেত্রে বিতর্ক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অবদান রেখে যাচ্ছে তারই অংশ হিসেবে আমাদের এই আয়োজন’ ।

আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে টেকনোসিটি কম্পিউটার এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দ্যা ডেইলি ক্যাম্পাস, ক্যাম্পাস লাইভ টুয়েন্টি ফোর ডট কম । মঙ্গলবার ( ৫ মার্চ) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন আয়োজন করে পাস্ট ডিবেটিং সোসাইটি। সংবাদ সম্মেলনে সোসাইটির নেতৃবৃন্দ এসব কথা জানিয়েছেন ।