০৪ মার্চ ২০১৯, ২০:০৮

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদে নতুন চার শিক্ষক

সংগঠনের সাথে নবীন সদস্য শিক্ষকদের একাংশ  © টিডিসি ফটো

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বুকে ধারণ করে ২০১৭ সালে জুলাই মাস থেকে শতাধিক শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদ। শিক্ষকদের পেশাজীবি এই সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি ভবনের কনফারেন্স কক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো.ফজলুল হকের (বীর মুক্তিযোদ্ধা) উপস্থিতিতে এক সভায় নবীন সদস্য হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের যোগদান করেন বিভিন্ন বিভাগের চার শিক্ষক।

নতুন যুক্ত হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. আব্দুল গাফফার মিয়া, এনিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. উম্মে সালমা, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. এটিএম রেজাউল হক এবং ইঞ্জিনিয়ানিং অনুষদের ফুড প্রসেস এন্ড প্রিজারভেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম কামরুল হাসান।।

সভায় উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, দপ্তর সম্পাদক ড. জামাল উদ্দিন, সদস্য ডা. মিসরাত মাসুমা পারভেজ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মো. ইমরান পারভেজ , প্রফেসর ড. মো. গোলাম রব্বানী সহ আরও অনেকে।

নবীন সদস্যদের সংগঠনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টা মন্ডলী ও সংগঠনের অন্যান্য সদস্যদের কাছ থেকে মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে নবীন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে অধিকাংশই ইতিবাচক সমর্থন দেন। নবীন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক বলেন, জাতীয় রাজনীতিতেও মানুষ পালা বদল করে। কোন মানুষ তার অবস্থান থেকে তখনি সরে আসে যখন সে সঠিক ও সত্য জিনিস পায়। আমরা এ কারনে তাদেরকে আমাদের সংগঠনে সাধুবাদ জানাচ্ছি যে, তারা সঠিক ও সত্য জিনিস বুঝতে পেরেছেন। তাদের একজনের বাবা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন এবং চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এ কারনে আমি আশাকরি তারা আগামী দিনগুলোতে সংগঠনের সকল নিয়ম নীতি মেনে সংগঠনকে আরও বেগবান করবেন। সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

নবীন সদস্যগণ তাদের অঙ্গীকারনামায় বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাস করি। এই আদর্শের অনুসারী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী সমমনা শিক্ষকদের সাথে সকল কর্মকান্ডে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আগ্রহী। তারা যোগদানের পর অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখছেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা সেই উন্নয়নের সারথি হয়ে সামনের দিনগুলোতে কাজ করে যেতে চাই।