০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫

টেক-বিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবিপ্রবি

চ্যাম্পিয়ন দল ‘টিম এমএম’  © টিডিসি ফটো

গত বৃহস্পতিবার রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও কলেজ  টেক-বিজ প্রতিযোগিতা ‘মাইন্ডস্পার্ক-১৯’ এ সফটওয়্যার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম এমএম’ ।

টিম এমএম এর সদস্যরা হলেন সি এস ই বিভাগের আহমেদ সাজ্জাদ হোসেন (লিড ডেভলপার), একই বিভাগের মো. বেলাল হোসেন (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এ্যান্ড মেশিন লার্নিং), মো. সাহরিয়ার কবির, (ফ্রন্টএন্ড ডেভলপার) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাসান আল হোসেন শুভ্র (ইউআই /ইউএক্স ডেভলপার)।তাঁদের ডেভলপ করা ‘মেস ম্যানেজার’ নামক ক্রস-প্লাটফর্ম সফটওয়্যার এর জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম এমএম ।

সফটওয়্যার টি নিয়ে লিড ডেভলপার আহমেদ সাজ্জাদ হোসেন বলছিলেন ‘মেস ম্যানেজার কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেস ম্যানেজমেন্ট প্লাটফর্ম। আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা রুম বা বাসা ভাড়া নিয়ে ‘মেস’ বানিয়ে থাকে। এই মেস খুজে পাওয়া থেকে ঠিকমতো পরিচালনা করতে নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়।

তিনি জানান, মেস ম্যানেজার হচ্ছে এই মেস সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলোর একটা কম্পিলিট সল্যুশন,যার মাধ্যমে একটা মেসকে স্বচ্ছ,বিশ্বাসযোগ্য,পেপারলেস, ত্রুটিমুক্তভাবে পরিচালনা করা যাবে এবং অনলাইন থেকেই সহজে নিজের চাহিদা মত মেস খুজে পাওয়া যাবে।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইশ'র বেশি দল এবং এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়।