০৫ নভেম্বর ২০১৮, ১০:৫৮

নোবিপ্রবি ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান ড. সেলিম হোসেন

অধ্যাপক ড. মুহাম্মদ সেলিম হোসেন  © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ সেলিম হোসেন। গত ২১অক্টোবর বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম তার কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন। 

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, ‘নোবিপ্রবি ফার্মেসী বিভাগকে আমরা আমাদের পরিবারের মতো করে দেখি। দায়িত্ব নেয়ার পর আমার মূল কাজ হলো ফার্মেসী বিভাগের সুনাম অক্ষুন্ন রাখা। বিভাগের শিক্ষার্থীদের পাঠদান কৌশল আধুনিকায়ন ও গবেষণা বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করে গবেষণায় সংযুক্ত রাখা’। এছাড়া অদূর ভবিষ্যতে ‘এনিম্যাল হাউজ ও সেল কালচার হাউজ’ স্থাপনের আশাবাদ ব্যাক্ত করেন তিনি। 

অধ্যাপক ড. মুহাম্মদ সেলিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এ অধ্যায়ন করেছেন।  তাঁর পৈতৃক নিবাস জামালপুরের সরিষাবাড়ী উপজেলার করগ্রামে। তিনি দিগপাইত ডি.কে. উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। জাপানের তত্তোরি বিশ্ববিদ্যালয় থেকে ‘মোলিক্যুলার সেল বায়োলজি’ বিষয়ে  উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষনার মূখ্য উপাদান ছিলো ‘অবেসিটি,  ডায়বেটিস’।