শাবিপ্রবিতে কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট’ এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।
সংগঠনের সভাপতি আরিফুল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, অধ্যাপক ড. রোমেল আহমেদ, সহযোগী অধ্যাপক ওমর ফারুক, সহযোগী অধ্যাপক আবু সাঈদ আরেফিন খান নোবেল, সহকারী অধ্যাপক আফজাল হোসেন, প্রভাষক ড. নিজাম উদ্দিন সোহেল, আশিষ কুমার বণিক, মনিরুজ্জামান মনির, সাইফ উজ্জামান সুমন, সোলাইমান হোসেন, নুজহান নূরী সুলতানা, আরিফ আহাম্মেদ উপস্থিত ছিলেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের পড়াশুনায় আরও মনোযোগী এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। কুমিল্লা জেলার প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ সন্তানদের মত সফল মানুষ হিসেবে নিজেকে প্রস্তুত করে দেশের সেবা করার মানসিকতা এ বিশ্ববিদ্যালয় জীবনে অর্জন করাই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন তারা। এ সময় শাবিপ্রবিতে অধ্যয়নরত কুমিল্লা জেলার সাবেক ও বর্তমান প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।