৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৫
শাবিপ্রবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেটে নিয়োগপ্রাপ্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি। রোববার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত হয়।
এ সময় উপাচার্য এল. কৃষ্ণমূর্তিকে ফুল দিয়ে বরণ করে নেন। সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থানের বিষয়টি কৃষ্ণমূর্তির কাছে তুলে ধরেন উপাচার্য। ভারতীয় শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও তাকে অবহিত করেন। এছাড়াও বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও গবেষণা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন তারা।