২৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৩

টেক্সটাইল শিক্ষার্থীদের পরামর্শে বুটেক্সে প্রফেশনাল টক

  © টিডিসি ফটো

রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে (বুটেক্স) শিক্ষামূলক অনুষ্ঠান ‘প্রফেসনাল টক’ সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে  বুটেক্সের সেমিনার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বুটেক্স বিজনেস ক্লাব।

উদীয়মান টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোন খাতের চাকরিতে প্রবেশ করা বুদ্ধিমানের কাজ হবে- এমন প্রশ্নের জবাবে অতিথিরা ডেনিম এবং আর এন্ড ডি খাতে জোর দেয়ার পরামর্শ দেন। 

মার্চেন্ডাইজিং নাকি প্রডাকশন- কোনটি পেশা হিসেবে বেশী ভালো এমন প্রশ্নের জবাবে অভিজ্ঞ ও বিশেষজ্ঞরা বলেন, এ নিয়ে দ্বিধা থাকা উচিত নয়। যে ক্ষেত্রে নিজেকে বেশী পারদর্শী মনে হবে সেক্ষেত্রেই নিজেকে ব্যস্ত রাখা ভালো। 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবটির মডারেটর ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মো. আরিফ ইকবাল। সঞ্চালনা করেন ক্লাবটির টেকনিক্যাল অ্যাডভাইজার ও ডাইস এন্ড কেমিক্যালস ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. আব্বাস উদ্দীন শায়েক। 

অনুষ্ঠানের শুরুতেই প্রফেশনাল স্কিলের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অনুষ্ঠানের স্পন্সর এসিআই’র ম্যানেজার মোঃ মনজুর রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনভয় টেক্সটাইলের মহাব্যবস্থাপক (বিপণন) শরীফুল কবির শরীফ, রাইসিং নিট টেক্সটাইলের মহাব্যবস্থাপক (উৎপাদন) মোঃ রেজাউল করীম, এইচ অ্যান্ড এম’র প্রডাক্ট ম্যানেজার রাশেদুল ইসলাম।