এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শুরু ২৮ মার্চ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২৯৫১ জন নিয়োগে ২৫ মার্চ প্রকাশ করেছে সংশোধিত বিজ্ঞপ্তি। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত সংশোধিত এই বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি। আবেদন ২৮ মার্চ শুরু হয়ে চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ);
পদসংখ্যা: ১২,৯৫১টি;
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোন অধিদপ্তরে কত পদ—
১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) শূন্য পদ: ৯,৭০৮টি;
২. কারিগরি শিক্ষা অধিদপ্তরে শূন্য পদ: ১১২টি;
৩. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শূন্য পদ: ৩,১৩১টি;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন শেষ ৭ এপ্রিল
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৪ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ৫ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইট