২৬ আগস্ট ২০২০, ০৮:৫৪
ভিকারুননিসায় টিউশন ফি মওকুফে শিক্ষা মন্ত্রণালয়ে অভিভাবকদের আবেদন
চলতি কোভিড-১৯ পরিস্থিতিতে টিউশন ফি সম্পূর্ণ মওকুফের দাবিতে শিক্ষা মন্ত্রণালযয়ে আবেদন করেছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন করে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরাম।
আবেদনে বলা হয়, টিউশন ফি আদায়ের ক্ষেত্রে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে উভয়পক্ষকে ছাড় দিয়ে সমঝোতায় আসতে বলা হয়। এ ব্যাপারে অভিভাবকরা গত ১৭ আগস্ট বেইলি রোডে ভিকারুননিসার মূল ক্যাম্পাসের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করেছেন। তারপরও এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
এছাড়া আবেদনে করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে টিউশন ফি মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।