‘বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা সৃষ্টি : সম্ভাবনার উত্তরণ’ শীষর্ক সেমিনার অনুষ্ঠিত
৭ নভেম্বর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) স্কুল অব বিজনেস অনুষদের উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা সৃষ্টি : সম্ভাবনার উত্তরণ’ শীষর্ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর আয়োজন করা হয়।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিপ অ্যান্ড ফিস ফাউন্ডেশনের (বিএসএফএফ) চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক।
সেমিনারে আরও বক্তৃতা করেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর সোসাইটি ড. শাহনাজ করিম। মূল প্রবন্ধে সৈয়দ মাহমুদুল হক সামাজিক ব্যবসার বিভিন্ন ধরন ব্যাখ্যা করেন। পরে শিক্ষক-শিক্ষাথীের্দর অংশগ্রহণে প্রশ্নোত্তর পবর্ অনুষ্ঠিত হয়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভাসিির্টর (সিআইইউ) উপাচাযর্ ড. মাহফুজুল হক চৌধুরী, আইইউবির উপ-উপাচাযর্ অধ্যাপক মিলান পাগন, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক ও প্রশাসনিক কমর্কতার্সহ বিপুলসংখ্যক শিক্ষাথীর্।
অনুষ্ঠানের শুরুতে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আইইউবির স্কুল অব বিজনেস ডিন অধ্যাপক আমিনুল করিম।