১৪ জানুয়ারি ২০১৯, ২০:৪৮

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টার পুন:নিয়োগ

  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে পাঁচ জনকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। এসব উপদেষ্টা ইতিপূর্বেও দায়িত্বে ছিলেন। নতুন সরকার গঠনের পর তাদের নিয়োগ বাতিল হয়ে যায়। এই পাঁচ উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করা হয়েছে।

পুনরায় নিয়োগ পাওয়া উপদেষ্টারা হলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা পদে ড. মসিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা পদে ড. তৌফিক ইলাহী চৌধুরী (বীর বিক্রম), আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পদে ড. গওহর রিজভী ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

জানা গেছে, আরো কয়েকজন উপদেষ্টাসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।