১২ জানুয়ারি ২০১৯, ০৯:৩২

পদোন্নতি পেলেন ২১ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

  © ফাইল ফটো

প্রাথমিকের ২১ সহকারী উপজেলা শিক্ষা কর্মকতাকে পদোন্নতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকলেও চলতি দায়িত্বে বিভিন্ন উপজেলায় শিক্ষা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। পদোন্নতি দিয়ে তাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির  সভার সুপারিশ এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের প্রেক্ষিতে এ ২১ কর্মকর্তাকে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে জাতীয় বেতনস্কেলের ৯ম গ্রেডে পদোন্নতি দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর অনতিবিলম্বে যোগদান পত্র দাখিল করতে বলা হয়েছে।