০৪ জানুয়ারি ২০১৯, ১৯:০৬

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির সামনের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজওয়াানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়াানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শুক্রবার সংগঠনটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এর আগে সংগঠনটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল।

বৃহস্পতিবার রাতে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ আসার পর প্রতিষ্ঠাবার্ষিকীর সব ধরণের কর্মসূচি স্থগিত করার ঘোষণা আসে। তবে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার পর দেশের সব সাংগঠনিক ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তারা।