২৩ ডিসেম্বর ২০১৮, ২১:০০
ইনডেক্সধারী শিক্ষকদের নিয়োগে বয়স শিথিল হলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইনডেক্সধারীদের বয়সের শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। হয়েছে। রবিবার এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যে সব ইনডেক্সধারী শিক্ষকদের বয়স ৩৫ এর বেশি তাদের আবেদন করা নিয়ে সংশয় দূর করতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইনডেক্সধারী যেসব নিবন্ধন সনদধারী শিক্ষক কর্মরত আছেন তারা নিয়োগর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাদের নিয়োগের আবেদনগুলো অন্য প্রার্থীদের মত বাছাই করা হবে।