২৭ অক্টোবর ২০১৮, ১৮:২৭

৩৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রশাসন ক্যাডারদের মিলনমেলা আজ

আজ ৩৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রশাসন ক্যাডারদের এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে ৩৭তম বিসিএসর সুপারিশপ্রাপ্ত প্রশাসন ক্যাডারবৃন্দ উপস্থিত থাকবেন। মিলনমেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর নানা আয়োজনে। অনুষ্ঠানের এ সকল পর্বে অংশ নেবেন প্রশাসন ক্যাডারে সুপারিশকৃত একঝাঁক তরুণ মেধাবী। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের সাধারণ মানুষের জন্য তরুণদের করণীয় সম্পর্কে একটি বিশেষ আলোচনা পর্ব থাকবে মিলনমেলা অনুষ্ঠানে।