২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬
এনটিআরসিএ শূন্য পদের চাহিদা দেয়ার সময় ফের বাড়ালো
দ্বিতীয় বারের মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শূন্য পদের চাহিদা অনলাইনে পাঠানোর সময়সীমা বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বর্ধিত সময়সীমা করা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ সেপ্টেম্বর প্রথম দফায় শূন্য পদের চাহিদা প্রদানের সময় বাড়িয়ে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। চাহিদা অনুযায়ী তালিকা না পাওয়ায় দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, ২৬ আগস্ট দ্বিতীয়বারের মত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করে এনটিআরসিএ। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তালিকা ১৩ সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসিএতে পাঠাতে বলা হয়েছিল।