০২ আগস্ট ২০১৮, ১৭:৩৪

৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ

লোগো

৩৯ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে পিএসসি সূত্রে। ২ ঘন্টার এই পরীক্ষায় প্রার্থীদের বেলা আড়াই টার মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

সারাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও নির্ধারিত সময়ে ৩৯তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার সময় কোনোভাবেই পরিবর্তন করা হবে না বলেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে। 

বৃহস্পতিবার পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পিএসসি ঘোষিত সময়ে ৩ আগস্ট শুক্রবার ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর কোনো পরিবর্তন হবে না।

অস্থিতিশীল এ পস্থিতিতে যান চলাচলে অচল অবস্থা চলছে, এমন সময় পরীক্ষার্থীরা ঢাকায় এসে উপস্থিত হতে বিড়ম্বনায় পড়তে পারেন- এ বিষয়ে জানানো হলে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘৩৯তম বিসিএস পরীক্ষার রুটিন অনেক আগেই ঘোষণা করা হয়েছে। আর দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে বিসিএস পরীক্ষা স্থগিত করতে হবে। যথা সময়ে স্বাস্থ্য ক্যাডারে বিশেষ এ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

বিকাল ২টা ৩০ মিনিটে প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। ৩টার সময় প্রার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে। বিকাল ৫টার সময় পরীক্ষা শেষ হবে।

পিএসসির ঘোষাণা অনুযায়ী শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ এ বিসিএসে শুধু চিকিৎসক নেয়া হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

অন্যান্য বিসিএস পরীক্ষার মতো এ পরীক্ষাতেও ঘড়ি, মোবাইল, ব্যাগ, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে হলে আসতে পারবেন না পরীক্ষার্থীরা। এই নিষেধাজ্ঞা অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এ সকল বিষয় পূর্বেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।