১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩০
চার নিউজপোর্টালকে খুলে দিয়েছে বিটিআরসি
গত রবিবার বন্ধের নির্দেশনা দেয়া ৫৮টি ওয়েবসাইটের মধ্যে প্রিয়ডটকম, পরিবর্তন, রাইজিংবিডি ও ঢাকাটাইমস২৪.কমকে খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে বাকি ৫৪টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা বহাল রয়েছে।
সোমবার বিটিআরসি ইন্টারনেট গেটওয়ে অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা দিয়েছে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কয়েকজন কর্মকর্তা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
প্রসঙ্গত, রবিবার ৫৮টি ওয়েবসাইট বন্ধে নির্দেশনা দেয় বিটিআরসি। ‘গুজব’ ছড়ানোর অভিযোগে এ সব ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিটিআরসির এক কর্মকর্তারা জানান, এসব ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর কিছু তথ্য দেওয়া হচ্ছিলো।