০৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৮

৬৯০ টাকায় মিলবে ফাইভ স্টারের দেশীয় মোবাইল

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক কেক কাটেন।  © সংগৃহীত

দেশীয় কারখানায় প্রস্তুতকৃত মোবাইল ফোন এখন পাওয়া যাবে ৬৯০ টাকায়।বৃহস্পতিবার ‘ফাইভ স্টার’ কোম্পানি আনুষ্ঠানিকভাবে তাদের এ নতুন মোবাইল ফোন বাজারে ছাড়ে। এ উপলক্ষে গাজীপুরে কোম্পানির নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক কেক কাটেন।

চেয়ারম্যান মো. অলিউল্লাহ জানান, কারখানায় বর্তমানে চারটি মডেলের মোবাইল ফোন প্রস্তুত হচ্ছে। এ গুলো হচ্ছে পি৮, জিআর৩, ওয়াই৩ ও জিআর৭।তাদের প্রথম দুটিতে ১০০০মি.অ্যামপিয়ার ব্যাটারি, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ১.৭৭ইঞ্চি। খুচরামূল্য ধরা হয়েছে ৬৯০ টাকা।

এছাড়া ওয়াই৩ সেটের ব্যাটারি ১৪০০ মিলি অ্যামপিয়ার, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২.৮ ইঞ্চি। এটি পাওয়া যাবে ১১০০ টাকায়। জিআর৭-সেটের ব্যাটারি ৬০০০ মিলি অ্যাম্পিয়ার, (পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে), বিগ টর্চ, বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২.৮ ইঞ্চি। সেটটির দাম ধরা হয়েছে ৯৯০ টাকা।

ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক বলেন, সারা দেশে বিভিন্ন জেলায় ২১টি সার্ভিস সেন্টারের মাধ্যমে সেটগুলোর এক বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হচ্ছে। জানুয়ারি থেকে ফাইভ স্টার উৎপাদিত পণ্যগুলো তিন মাসের রিপ্লেসমেন্টের সুবিধা দেয়া হবে।

এ সময় তিনি জানান, আগামী জানুয়ারিতে কমমূল্যে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিও বাজারজাত করা হবে।