১৪ নভেম্বর ২০১৮, ১৭:৪৭
কনসার্টে গিয়ে বাইক পেলেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সোহান
ব্যান্ড সঙ্গীতের কনসার্টে অংশগ্রহণ করে মটরসাইকেল পেলেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম সোহান।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকায় এয়ারটেল আয়োজিত মেগা কনসার্টে অংশগ্রহণকারীদের মধ্যে অনুষ্ঠিত র্যাফেল ড্র থেকে এই পুরস্কার পান সোহান। তার কাছে নতুন টিভিএস মটরসাইকেল হস্তান্তর করেন রবি আজিয়াটা লিমিটেড’র চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং হেড অব এইচআর মো. ফয়সাল ইমতিয়াজ খান।
হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবি’র মিডিয়া কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং এয়ারটেল বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার মাসুদুল আমিন রিন্টু।