যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তিতে ফেসবুকে নতুন নিয়ম
বেশ ক’বছর ধরে বিশ্ব জুড়ে চলছে হ্যাশট্যাগ মি টু আন্দোলনের ঝড়। বিশ্বের বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানে এর প্রভাব পড়েছে খুব ভালভাবেই। এরই অংশ হিসেবে ফেসবুক তাদের কর্মীদের জন্য পরিবর্তন করেছে নীতিমালা। আগের নিয়মে ফেসবুকের কারো বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রদান এবং তা নিষ্পত্তি দুটোই হতো গোপনে। তবে এবার সেই নিয়ম আর থাকছে না। ভুক্তভোগী প্রকাশ্যেই দোষীর বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন।
ফেসবুকের নীতিমালায় এই পরিবর্তন প্রথম নজরে আনে মার্কিন সংবাদ মাধ্যম দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল। গুগল এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠান গুলোতে যৌন হয়রানির ক্ষেত্রে অভিযোগ গোপন রাখার কারণে দোষীর আচরনে কোনরকম পরিবর্তন লক্ষ করা যেত না। কিন্তু এখন ভুক্তভোগীরা চাইলে প্রতিষ্ঠান কিংবা আদালতের শরনাপন্নও হতে পারবেন। ফেসবুকের আগে গুগল তাদের নীতিমালায় এ সংক্রান্ত পরিবর্তন আনে।
এছাড়া ফেসবুকের পরিচালক কিংবা নির্বাহী কোনো কর্মকতা প্রতিষ্ঠানের কারো সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তাও প্রতিষ্ঠানকে জানাতে হবে এমন বিধান করেছে প্রতিষ্ঠানটি।