স্টিকার ফিচার নিয়ে আসছে হোয়াটসএ্যাপ
চ্যাটিং এর সময় গ্রাহককে আরো উপভোগ্য করতে এবার ইমোশন অনুযায়ী ইমোজির সাথে সাথে স্টিকার ফিচার নিয়ে আসছে জনপ্রিয় স্যোসাল চ্যাটিং এ্যাপ ‘হোয়াটসএ্যাপ’ ।
ব্যবহারকারীরা স্টিকার দিয়ে মনের ভাবকে আরও সুন্দর করে ব্যক্ত করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে! গ্রাহকদের জন্য এ বার সেই ব্যবস্থাই করতে চলেছে সোশ্যাল প্ল্যাটফর্মটি।
হোয়াটসএ্যাপ এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে আগামী সপ্তাহ থেকেই স্টিকার ফিচার নিয়ে হাজির হচ্ছে তারা।
স্টিকার ফিচারের জন্য টেক্সট বক্সে থাকা স্টিকার বাটনে ক্লিক করলেই গ্রাহকের সামনে নানা ধরনের ইমোশন সম্বলিত স্টিকার ফিচার হাজির হবে, গ্রাহক সেখান থেকে তার মুড অনুযায়ী স্টিকার নির্ধারন করে তা শেয়ার করতে পারবেন তার বন্ধুদের সাথে। ডিফল্ট স্টিকার নতুন স্টিকার পেতে হলে ‘প্লাস’ আইকনের উপর ক্লিক করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই নতুন এই ফিচারটি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ফেসবুকে স্টিকার ফিচার থাকলেও এত দিন হোয়াটসঅ্যাপে এই জাতীয় স্টিকার ফিচার ছিল না। তারা বলছে এমন কিছু মনের ভাব যা শুধু ইমোজির মাধ্যমেই বোঝানো সম্ভব হচ্ছিল না, স্টিকারের মাধ্যমে তা অনেকটাই সম্ভব হবে বলে দাবি সংস্থাটির। শুধু টাইপ করেই মনের ভাব ব্যক্ত করার জন্য সময় নষ্টের চেয়ে স্টিকার ফিচারটি এলে অনেক বেশি কার্যকরী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।