১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০

‘বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিজ্ঞানীদের একসঙ্গে কাজ করতে হবে’

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।  © সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে প্রবীণ ও নবীন বিজ্ঞানীদের একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রদান করেন। তিনি বলেছেন, বাংলাদেশের একটি সম্ভাবনাময় দেশ। আমাদের অমিত সম্ভাবনা কাজে লাগাতে হবে।

মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে ২ দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরো বলেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির স্পর্শে সারাদশে বদলে যাচ্ছে । তবে প্রতিযোগিতা মূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে আমাদের আরো অগ্রগামী হতে হবে। আর সেই লক্ষ্য অর্জনের জন্য প্রবীণ ও নবীন বিজ্ঞানীদের এক সাথে কাজ করতে হবে। তাদের সম্মিলিত অবদানে বাংলাদেশ আরো অনেক দূর অগ্রসর হবে।

Association of Academies and Societies of Sciences in Asia (AASSA) এর সহযোগিতায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AASSA ও কোরিয়া বিজ্ঞান একাডেমির সভাপতি অধ্যাপক ইয়ো হ্যাং কিম ( Yoo Hang Kim)।

অধ্যাপক ড. আবদুল ফাত্তাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সভাপতি অধ্যাপক ড.লিয়াকত আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শমশের আলী ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে একাডেমীর ফেলোবৃন্দ, ভারত, কোরিয়া, ফিলিপাইন ও কিরিগিস্তানের ৬ জন প্রথিতযশা বিজ্ঞানী অংশগ্রহণ করেন। দেশের প্রবীণ ও নবীন বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন গবেষক সহ সর্বমোট ১৫০ জন বিজ্ঞানীও উপস্থিত ছিলেন।