আটকে থাকা টাকা ফেরতের বিষয়ে যা জানাল ইভ্যালি

১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM

চলতি মাস (জানুয়ারি) থেকেই গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। তাছাড়া চলতি বছরের মে মাস থেকে চেকসহ পুরাতন সকল বাকি টাকা পরিশোধ করার কথাও জানান তারা। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে ইভ্যালির প্রধান কার্যালয় থেকে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল।

সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে রাসেল বলেন, আমরা প্রথম দিন থেকেই গ্রাহক ও মার্চেন্ট থেকে ব্যাপক সাড়া পেয়েছি। প্রথম ক্যাম্পেইনে আমরা ৮০ হাজার অর্ডারের বিপরীতে দুই লক্ষাধিক পণ্যের অর্ডার পেয়েছি। প্রথম ক্যাম্পেইন থেকেই আমরা মুনাফা করতে শুরু করেছি। আমরা চলতি মাসে গেটওয়েতে থাকা গ্রাহকের টাকা ফেরত দেবো।

তিনি আরও বলেন, মুনাফার টাকা দিয়ে আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করতে শুরু করবো। অর্ডারের ক্রমানুযায়ী সকল গ্রাহকের মূল টাকা ধাপে ধাপে পরিশোধ করা হবে। খুব তাড়াতাড়ি গ্রাহকরা তাদের পুরাতন ডাটা দেখতে পারবেন।

আরও পড়ুন: পণ্য না পাওয়া গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির আশ্বাস ইভ্যালির

সিইও রাসেল বলেন, আগে গ্রাহক পণ্য হাতে বুঝে পাবে এরপর মূল্য পরিশোধ করবে। এখানে অর্ডার নেওয়া ছাড়া কোনো কার্যক্রমে ইভ্যালি অংশ নিচ্ছে না। ফলে আমরা আরো স্বচ্ছতার সঙ্গে গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে পারছি। এবার প্রায় সব পণ্যে সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে। এই লাভের অর্থ দিয়ে কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে। এজন্য ইভ্যালিকে নতুন করে কোনো দেনায় পড়তে হবে না।

এর আগে গত ৮ জানুয়ারি গ্রাহকদের অভিযোগসহ ভোক্তা অধিদপ্তরের অভিযোগ নিষ্পত্তি করার আশ্বাস দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন মোহাম্মদ রাসেল। পোস্টে তিনি বর্তমান লাভের অংশ থেকে চলতি মাসের শেষে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি করবে বলে জানান।

এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬