১৭ জুলাই ২০২০, ১৩:০৯

আবদুল হাই-এর মত বিনয়ী মানুষ কম দেখেছি: ড. মুহাম্মদ সামাদ

  © টিডিসি ফটো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মো. আবদুল হাই-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ গভীর শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) তিনি শোক বাণী প্রকাশ করেন।

শোক বাণীতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে তাঁর সান্নিধ্য ও স্নেহ পেয়েছি। তাঁর মতো বিনয়ী, ভদ্র ও নিরঅহংকার মানুষ জীবনে কম দেখেছি।’ এসময় তার মৃত্যুতে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এছাড়াও অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।