১৩ জুন ২০২০, ১০:৪৩

ক্ষমতা পেলে যেসব আইন করতেন আসিফ নজরুল— স্ট্যাটাস

অধ্যাপক আসিফ নজরুল  © টিডিসি ফটো

যদি ক্ষমতা পেতেন তাহলে যেসব বিষয়ে আইন করতেন, সেই বিষয়গুলো জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

‘যদি ক্ষমতা থাকতো আইন করতাম’ শীর্ষক স্ট্যাটাসে ঢাবি অধ্যাপক লিখেছেন— বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না।

তিনি আরও বলেন, বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতিজরুরী ছাড়া কোন সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে। জনগনের টাকায় কোন কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবি অধ্যাপক আরও বলেন, তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে।

অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী - তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।