১২ জুন ২০২০, ২০:০০

করোনার কাছে হার মানলেন ক্যান্সার জয়ী ঢাবির প্রাক্তন শিক্ষার্থী

  © টিডিসি ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কাছে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী বা‌য়ে‌জিদ আমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার (১২ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা গেছেন বলে তাঁর কয়েকজন সহপাঠী দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল ম্যানেজমেন্টে কর্মরত বা‌য়ে‌জিদ আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি ভারতের মুম্বাই থেকে ক্যান্সারের চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন বলে জানায় তাঁর সহপাঠী নুরে আলম।

তিনি জানান, ক্যান্সার থেকে সেরে উঠা বায়েজিদ করোনায় আক্রান্ত আজ হয়ে মারা গেছে। তাঁর মতো ভদ্র, বিনয়ী, পরোপকারী মানুষ খুব কমই দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে দুজনই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন বলে জানায় নুরে আলম।