করোনার কারণে অসহায় ঢাবি শিক্ষার্থীদের পাশে অনন্যা
করোনা মহামারীতে সারাবিশ্ব যখন থমকে ঠিক একইভাবে ঠমকে গেছে শিক্ষার্থীদের জীবনযাত্রাও।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এ শহরে অনেক সংগ্রাম করে টিউশনি করিয়ে নিজের খরচ চালান। অনেকে নিজ পরিবারেও টাকা পাঠান।
তবে করোনার কারণে লকডাউনের দিনগুলোতে তারা পড়েছেন বিপদে। আর এই সংকটেই তেমন ৩৩ জন শিক্ষার্থীর পাশে দাড়ালেন বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ফারজানা ইয়াসমিন অনন্যা। তিনি স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত।
তার সাথে আলাপকালে অনন্যা বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থীর মাঝে বিকাশের মাধ্যমে পৌছে দিয়েছি আমার তরফ থেকে উপহার। আমি ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী। এ সংকটে আমার বসে থাকা মানায় না। আমি আমার সাধ্যমতো ১৪ জনকে দেড় হাজার টাকা করে ও ১৯জনকে এক হাজার টাকা করে পাঠিয়েছি।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই মিলে আমাদের একটি পরিবার। পরিবারের একজন ভালোভাবে থাকবে আরেকজন কষ্টে দিন কাটাবে এটা হতে পারে না। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশ। কোন শিক্ষার্থী যেন অর্থাভাবে হারিয়ে না যায় এ দিকটা আমাদের সকলের খেয়াল রাখা উচিত ‘
অনন্যা আরো বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারাও আপনাদের মতো এগিয়ে যান তাদের পাশে।’