১৩ এপ্রিল ২০২০, ২২:১৮

ফারসি বিভাগের অসহায় শিক্ষার্থীদের পাশে শিক্ষক মেহেদী হাসান

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যয়নরত অসহায় শিক্ষার্থীদের সহায়তায় তাদের পাশে দাড়িয়েছে বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। এজন্য আজ সোমবার বিকালের মধ্যে বিভাগের সিআরদের এমন শিক্ষার্থীদের নামের তালিকা দিতে বলা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছেন যারা টিউশন বা খন্ডকালীন চাকরি করে নিজের পড়াশোনার খরচ চালান। আবার অনেকে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারও চালান। কিন্তু করোনা মহামারিতে এসব শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

পরিবারের আয়-রোজগার বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর পরিবার অর্ধাহারে বা অনাহারে দিন কাটাচ্ছেন। তাই এসব শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী যাদের সামর্থ্য আছে তাদেরকে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা: মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়- মোবা: ০১৭১০২৫১১৯৯।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘আমাদের বিভাগের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র। আমরা এ আপদকালীন সময়ে তাদের পাশে দাড়াতে চাই। সেজন্য আমার এ ক্ষুদ্র উদ্যোগ। আমি ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছি। সমাজের বিত্তশালীরা আমাদের সাথে এগিয়ে এলে আমাদের কাজ করতে সহজ হবে।’