১২ এপ্রিল ২০২০, ১৯:২১

এবার করোনাভাইরাসে আক্রান্ত ঢাবি শিক্ষার্থী

  © লোগো

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর শরীরে মিললো করোনাভাইরাস। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মানিকদির বাসায় ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী। সেখানে থাকাবস্থায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরণের একটি তথ্য রয়েছে। তবে আমি ওই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য নেওয়া চেষ্টা করছি।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘন্টায় দেশে ১৩৯ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৬২১ জন।  গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন।