০৯ মার্চ ২০২০, ১৯:৫৭

করোনা প্রতিরোধে ঢাবি ছাত্রলীগের ১০ নির্দেশনা

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের করোভাইরাস প্রতিরোধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উদ্বেগ-আশঙ্কার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার আহবান জানানো হচ্ছে।

ছাত্রলীগের ১০ নির্দেশনা:

১। হ্যান্ডসেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

২। নিয়মিত এবং ভালো করে বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

৩। অপরিষ্কার হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ করবেন না।

৪। যেখানে সেখানে থুথু ফেলবেন না।

৫। ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না ধুয়ে ফেলুন।

৬। কাশির আদবকেতা বা রেসপিরেটরি হাইজিন মেনে চলুন।

৭। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং সেদ্ধ করুন।

৮। জনবহুল স্থান গণপরিবহন ব্যবহারে সতর্ক থাকুন এবং গণজমায়েত এড়িয়ে চলুন।

৯। সর্দি-কাশি-জ্বর অথবা নিউমোনিয়া হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

১০। করোনা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আইইডিসিআরের দেয়া নাম্বারে যোগাযোগ করুন।