০৮ মার্চ ২০২০, ১৮:৩৫
ঢাবিতে রিক্সা ভাড়া নির্ধারণে উন্মুক্ত আলোচনায় বসছে ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচল করা রিক্সার ভাড়া নির্ধারণে উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ভাড়া নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২ টায় ডাকসু ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রবিবার ( ৮ মার্চ) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ও পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে রিক্সা ভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে। সে জন্য আগামী ১২ মার্চ ডাকসু ভবনে উন্মুক্ত আলোচনা করা হবে। আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে রিক্সা ভাড়া নির্ধারণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আলোচনা সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।