০১ মার্চ ২০২০, ১১:১১
ঢাবির পরীক্ষার হলের পাশে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষার হলের পাশে আগুন লেগেছে। আজ রোববার বেলা ১১টার দিকে ভবনের চতুর্থ তলার একপাশের ছাদে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।
প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার হলের পাশে আগুনটা লেগেছিল। বড় ক্ষতি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তে একজন সিনিয়র শিক্ষক এবং পরীক্ষা নিয়ন্ত্রকসহ তিনজনের কমিটি করা হয়েছে। তারা প্রতিবেদন দিলে কারণ জানা যাবে।