সদস্য সংগ্রহ করছে ঢাবির অপটিমিসটিক সোসাইটি
ইতিবাচকতা, সুখ এবং আত্মিক সুস্থতা নিয়ে কাজ করে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অপটিমিসটিক সোসাইটির সদস্য সংগ্রহ শুরু হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন (ক্যাম্পাস বন্ধের দিন বাদে) ক্যাম্পাসের বুথ থেকে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংগঠনটির সদস্য হওয়ার আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীরা সংগঠনটির সদস্য হতে পারবেন। একশ’ টাকা ফি দিয়ে আগ্রহীরা আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। অনলাইনে সদস্য ফরম পূরণ করেও সদস্য হওয়া যাবে।
‘পজিটিভিটি ব্রিঙস হ্যাপিনেস’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালের ২৮ নভেম্বর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছে ক্লাবটি।
কার্যক্রমের মধ্যে আছে ইতিবাচকতা, সুখ এবং আত্মিক সুস্থতা বিষয়ক আড্ডা, সেমিনার, ওয়ার্কশপ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হ্যাপিনেস ফেস্টিভাল, পাবলিক স্পিকিং, মোটিভেশনাল টক, ক্যারিয়ার আড্ডা, আর্লি মর্নিং ওয়াক, মেডিটেশন, লেটার অ্যান্ড অ্যান্সার, কাউন্সেলিং, রিসার্চ এবং ইতিবাচিকতা প্রসারে বিভিন্ন কার্যক্রম।
সংগঠনের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিনথিয়া সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের এমবিএ-র শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ খান আসিফ।
ক্লাবটির মডারেটর হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপার্সন এবং টিএসসির ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক প্রফেসর ড. মেহজাবীন হক।
অ্যাডভাইজার হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেলিম হোসেন এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা মুখলিসুর রহমান মাহিন।
সদস্য সংগ্রহের ফেসবুক ইভেন্ট লিংক: (fb.com/events/2719400084814156)
অনলাইনে আবেদন ফরম পূরণের লিংক: (docs.google.com/forms/d/e/1FAIpQLSfDT5dMKcs-mt6i-EWoykDGee40Z2meLcixNPSFkkfnEyhbiQ/viewform?fbclid=IwAR23JpWUb9HF3DAcRa3g0hEivJY-6DWnAnC1IsqTelQzBO0qXpT791Bsi1M)