১০ জানুয়ারি ২০২০, ১৭:৪৮

ঢাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে। ঢাবিতে ক্ষণগণনার উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, আজকের এই দিন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে বঙ্গবন্ধু দেশে ফিরেছেন। অন্যান্য বছরের সাথে এই বছরের তফাত আছে। কারন এই বছর একই সাথে প্রত্যাবর্তন দিবস এবং মুজিববর্ষ। আজকের মধ্য দিয়ে আমরা ১৯৭২ সনে ফিরে গেলাম। আজকের ৬৭ তম দিনে আমরা গণনা শুরু করলাম। যেদিন শুন্যে যাবে সেদিন হলো বঙ্গবন্ধুর শুভ জন্মদিন। আমরা নানান আয়োজনের মাধ্যমে এই দিন পালন করব। বঙ্গবন্ধুর জন্মদিনে ডিগ্রী প্রদান, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনসহ ১৫-২০ মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করবেন বলে জানান।

অনুষ্ঠানে এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্বের কোন দেশে কেউ জাতির পিতা সৃষ্টি করতে পারেননি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পেরেছে জাতির পিতা তৈরি করতে। তিনি আমাদেরকে দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আমাদের মাঝে তিনি নেই। তবে তিনি রেখে গেছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারন করে সামনে এগিয়ে যেতে হবে। সামনের দিন হবে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।