০৮ জানুয়ারি ২০২০, ১২:৫৬

র‌্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়েছে ধর্ষককে, দেখুন ছবিতে

  © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণকারী সেই যুকককে। বুধবার বেলা ১টার পর উত্তরার র‌্যাব হেডকোয়াটার থেকে তাকে সেখানে আনা হয়। এ বিষয়ে বেলা দেড়টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

এর আগে মঙ্গলবার রাতভর র‌্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয় ওই ধর্ষককে। এসময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব। পরে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম বলেন, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।