ঢাবিতে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল মাঠে শহীদ শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২১০৯ এর উদ্বোধন করা হয়েছে।
বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের স্মরণে মঙ্গলবার (২২অক্টোবর) হল মাঠ প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রসংসদ এর আয়োজন করে।
উক্ত খেলাটি মিনিবার এবং ১৬টি দলের অংশগ্রহণে গ্রুপ পর্ব এবং নকআউট পর্বে অনুষ্ঠিত হবে। এফসি হাইডাক্স বনাম লা কাসা দে পাপেল টিমের খেলার মধ্য দিয়ে উদ্ভোধন হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।
এ সময় উপস্থিত ছিলেন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, আবাসিক শিক্ষক অধ্যাপক খালেদ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য। এছাড়াও উপস্থিত ছিলেন, এস এম হল সংসদের ভি.পি মুজাহিদ কামাল উদ্দিন, জিএস মো. জুলিয়াস সিজার তালুকদার, এজিএস নওশের আহমেদসহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।
সলিমুল্লাহ মুসলিম হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, খেলাধুলা-মাদকসহ অন্যান্য ঘৃণিত কাজ থেকে দূরে রাখে এবং মানসিক সুস্থতায় কাজ করে। হল সংসদের এমন আয়োজনে হল কর্তৃপক্ষ সব সময় পাশে থাকবে। এ সময় তিনি উক্ত টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, হল সংসদ কাছে ডাকসুর বার্তা হচ্ছে প্রত্যেক সম্পাদক তাদের কার্যাবলী সম্পাদন করবে। এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য এস এম হল সংসদকে ধন্যবাদ জানাই। এমন আয়োজনে আমরা ডাকসুর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।
হল সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামাল আমাদের হলের প্রাক্তন ছাত্র। বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল একজন ক্রীড়ামোদী এবং ক্রীড়াক্ষেত্রে উনার অবদান অনস্বীকার্য। তাই শহীদ শেখ কামাল স্মরণে আমাদের এই আয়োজন। এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।
তিনি আরো বলেন, হল সংসদ প্রত্যেকটা সেক্টরে কাজ করছে, ইতিমধ্যে খাদ্য সমস্যা সমাধানসহ কয়েকটি কাজ শেষ করছি এবং বাকি সমস্যা গুলো সমাধান করার চেষ্টা চলছে।
হল সংসদের জি.এস জুলিয়াস সিজার তালুকদার বলেন, আমাদের হলকে শুধুমাত্র একটি আবাসস্থল নয় বরং একটি পূর্ণাঙ্গ পরিবারের রূপ দিতে চাই।
বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান বলেন, ক্রীড়াপ্রেমী এবং সংগঠক শহীদ শেখ কামাল স্মৃতি রক্ষার্থে এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করব।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় লা কাসা দে পাপেল টিমকে ০-১ গোলে পরাজিত করে এফ সি হাইডাক্স।