ছুটি না নিয়ে বিদেশ থাকায় ঢাবির ২ শিক্ষক চাকরিচ্যুত
বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য নোটিশ দিয়েও সাড়া না পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটি না নিয়ে তারা দীর্ঘদিন পিএইচডি করতে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন—তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভ ও ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবর।
রবিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ওই সিন্ডিকেট সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উচ্চমান সহকারি কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অর্থঘটিত বিষয়ে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পড়ুন: রোকেয়া হলে কথিত নিয়োগ বাণিজ্য নিয়ে ষড়যন্ত্র: লিখেছেন ড. জিনাত হুদা