৩১ আগস্ট ২০১৯, ০৯:৪৩

ঢাবিতে সাহিত্য সাময়িকী 'মাভৈ' এর মোড়ক উন্মোচন

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে 'শেখ রাসেল স্মৃতি চিত্রাঙ্কন ' এবং শোকাবহ আগস্ট স্মরণে সাহিত্য সাময়িকী 'মাভৈ' এর মোড়ক উন্মোচন করা হয়েছে। স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের উদ্যোগে শক্রবার(৩০ আগস্ট) বিকালে হল প্রাঙ্গণ এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর এজিএস ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক  সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী এবং স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ এর সাবেক ভিপি আবুল কালাম আজাদ খান, হল ছাত্র সংসদ এর ভিপি, জিএস সহ হল সংসদ ও ছাত্রলীগের  নেতৃবৃন্দ।

ডাকসু'র এজিএস সাদ্দাম হোসেন বলেন,স্যার এ এফ রহমান হল সংসদ ম্যাসব্যাপী যেসব প্রোগ্রাম করছে সেগুলো অবশ্যই প্রশংসনীয়। আশা করি সাধারণ শিক্ষার্থীরা এ থেকে শিক্ষা নিতে পারবে এবং এফ রহমান হল মুজিব আদর্শের চর্চা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ আগস্ট মাস জুড়ে  শিক্ষার্থীর মাঝে 'অসমাপ্ত আত্মজীবনী, ও 'কারাগারের রোজনামচা' বই বিতরণ ও পাঠচক্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, মোমবাতি আলোক প্রজ্জোলন,শেখ কামাল স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, চলচ্চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার স্মরণে আলোচনা সভা, ১৫ আগস্ট নিতহদের স্মরণে দোয়া ও মিলাদ, উপস্থিত বক্তৃতা ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।