২৫ জুলাই ২০১৯, ২১:১১
ছেলেধরা গুজব ঠেকাতে সজাগ ছাত্রলীগ
সারাদেশে ছেলেধরা গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানানো হয়েছে। একইসঙ্গে গণপিটুনিতে নিহতদের পরিবারের প্রতি শোক জানায় সংগঠনটি। আর এই ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বুধবার (২৪ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।