১৩ মে ২০১৯, ১৮:০৭

ঢাবি ভিসির ছেলে হলেন ছাত্রলীগের সহ-সম্পাদক

মাঝখানে আশিক খান  © সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির  সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের ছেলে আশিক খান। কেন্দ্রীয় কাউন্সিলের প্রায় এক বছর পর ঘোষিত হয়েছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। সোমবার ৩০১ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করা হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কমিটি চূড়ান্ত হয়েছে।

পদপ্রাপ্তির বিষয়ে অনুভূতি জানাতে গিয়ে আশিক বলেন, আমার খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞা জানাচ্ছি। আমি সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন হয়। এর দুই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি দেয়া হয়।

আরো দেখুন: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (তালিকা)