২৭ এপ্রিল ২০১৯, ২১:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আর কোথাও নেই

  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতো বিশ্ববিদ্যালয় বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। যে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা একটি দেশের মানচিত্র বানিয়েছেন; রক্ত দিয়ে মাতৃভাষাকে ধারণ করেছেন। এমন বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আর কোথাও নেই।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিরাজুল ইসলাম লেকচার হলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লোহাগাড়া সাতকানিয়া (ডুসালস) কর্তৃক আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আনোয়ার সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাবির পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, এপ্লাইড ক্যামেস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর তুষার খান প্রমুখ বক্তব্যে রাখেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর এই ঐক্যবদ্ধের মূলে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর চেতনার আদর্শের পথে চলতে হবে। এটাই সত্য আর তার বাইরে বাকী সব মিথ্যে।

তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের আর্থিক স্বচ্ছলতা খুবই ভালো। একটা সময় এখানকার লোকরা পড়াশুনা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে খুব বেশি আগ্রহী ছিল না। তারা ব্যবসা-বাণিজ্য কিংবা মধ্যপ্রাচ্যে চলে যেত। এটা ছিল সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের কালচার। কিন্তু বর্তমানে সেটি পরিবর্তন হয়েছে।