২৭ মার্চ ২০১৯, ২৩:১৯

২৩ এপ্রিলের মধ্যে অবৈধ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

  © টিডিসি ফটো

এপ্রিলের ২৩ তারিখের মধ্যে মেয়াদোত্তীর্ণ অবৈধ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সংসদ। ছাত্র সংসদের প্রথম অধিবেশনে ১০টি সিদ্ধান্ত গৃহিত হয়েছে এরমধ্যে এটি অন্যতম। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করছেন হল সংসদের ভিপি আব্দুল আলীম খান ও এজিএস শাকের আহমেদ আল আমিন।

আব্দুল আলিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম অধিবেশনে ১০টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে একটি হলো মেয়াদোত্তীর্ণ ও যাদের ছাত্রত্ব নেই (অবৈধ) আগামী ২৩ তারিখে অনতিবিলম্বে তাদের হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

শাকের আল আমিন বলেন, ২৩ এপ্রিলের মধ্যে অবৈধ ছাত্রদের হল ছাড়তে হবে। যদি কেউ হল না ছাড়ে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বাকী সিদ্ধান্ত গুলোর মধ্যে রয়েছে— হল অডিটোরিয়াম আধুনিকায়নে স্থায়ী চেয়ার এবং সাউন্ড সিস্টেম সংযোজন; অতিথি কক্ষের সংস্কার ও সৌন্দর্যবর্ধন; হলের উত্তর পাশে দ্রুত সময়ে টিনশেড নির্মাণের প্রস্তাব গ্রহণ; পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় প্রতি ফ্লোরে ডাস্টবিন সংযোজন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা; পাঠকক্ষ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জন্য অতিসত্বর দ্রুতগতির ইন্টারনেট সংযোজন; ছাড়পোকা ও মশা নিধনে কার্যকরী উদ্যোগ গ্রহণ; ওয়াসরুমের আধুনিকায়নে তোয়ালে স্ট্যান্ড এবং সোপ কেস সংযোজন এবং টাইলস স্থাপনের প্রস্তাব গ্রহণ; হল ক্যান্টিন ও মেসের ( রেনেসাঁ) খাবারের মানোন্নয়নে মেন্যু সিস্টেম এবং সার্বিক পর্যবেক্ষন কমিটি গঠন; পাঠকক্ষে পানির ফিল্টার সংযোজন এবং প্রতি ফ্লোরে নতুন পানির ফিল্টার স্থাপন এবং হলের পূর্ব পাশের ওয়াল অপসারণ করে পকেট গেট এবং বাইক ও সাইকেল স্ট্যান্ড নির্মাণ।