বৈধ সিটসহ সাত দাবিতে উত্তাল ঢাবির হল (ভিডিও)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বৈধ সিটসহ সাত দফা দাবিতে আন্দোলন শুরু করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে হলের সামনে আন্দোলন করছে আবাসিক ছাত্ররা।
‘স্বপ্নের বঙ্গবন্ধু হল বিনির্মাণে আমাদের প্রস্তাব’ শিরোনামে আন্দোলনরত শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-
১. প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন অনুযায়ী রুম (ন্যূনতম ৪টা) বরাদ্দ করতে হবে।
২. অচিরেই হলকে বহিরাগতমুক্ত করতে হবে।
৩. হলে অবস্থানরত অছাত্র ও মেয়াদোর্ত্তীর্ণ ছাত্রদের অতি দ্রুত হল ত্যাগ করতে হবে। ওই সিটগুলোতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট নিশ্চিত করতে হবে।
৪. হলের দোকানগুলোতে পর্যাপ্ত সংখ্যক পণ্যসামগ্রীর ব্যবস্থা করতে হবে। দীর্ঘ রাত পর্যন্ত (রাত ১/২টা) খোলা রাখতে হবে।
৫. ক্যান্টিনের খাবারের মান উন্নত করতে হবে।
৬. হলে রিডিংরুম এর দখলদারিত্ব বন্ধ করতে হবে। রিডিংরুমের পরিবেশ ও পরিসর বাড়াতে হবে।
৭.হল গ্রন্থাগার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা রাখতে হবে।