ঢাবি প্রো-ভিসির স্ট্রোক, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ স্ট্রোক করলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। রবিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ নিউমোনিয়ায় ভুগছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং তিনি স্ট্রোক করেন। পরে ডাক্তারের পরামর্শে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপ-উপাচার্যকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রবিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘মাননীয় উপ-উপাচার্যকে গুরুতর অসুস্থ। এ অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই উনার জন্য দোয়া করবেন।’