১৪ মার্চ ২০১৯, ২৩:২৫

রোকেয়া হলে অনশনরত দুই ছাত্রী অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্র সংসদে পুন:নির্বাচন এবং প্রভোস্টের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন-রাফিয়া ও প্রমি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হলের প্রধান ফটকে অনশনরত অবস্থায় তারা দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে রোকেয়া হলের সামনে অনশনকারী ছাত্রী মৌসুমী বলেন, আমরা পাঁচজন অনশনকারীর মধ্যে দুজন অসুস্থ হওয়ায় আগামী ২৪ ঘন্টার জন্য অনশন স্থগিত করা হয়েছে। আমরা আল্টিমেটাম দিয়েছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রভোস্টকে পদত্যাগ করতে হবে। অবশ্যই নতুন প্রভোস্টের অধীন হল সংসদের নির্বাচন দিতে হবে। বুধবার রাত ৯টার দিকে হলের প্রধান ফটকে এ পাঁচ শিক্ষার্থী অনশনে বসেন।