০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪
ঢাবিতে আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে কনসার্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে ‘সম্প্রীতির গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কলাভবনের সামনে বটতলায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাজরীন হুদা। ব্যান্ডদল ক্ষ্যাপা, রকল্যান্ড, সেপ্টেম্বর এবং কৃষ্ণপক্ষ এই কনসার্টে অংশগ্রহণ করে।