২৫ জানুয়ারি ২০১৯, ১৬:৪৩
ঢাবিতে খেজুরের রস উৎসব শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণে খেজুরের রস উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই উৎসবের উদ্বোধন করেন।চারুকলার বকুল তলায় সামাজিক সংগঠন ‘রঙে ভরা বঙ্গ’র উদ্যোগে খেজুরের রস কেন্দ্রিক ‘রস উৎসব’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক হায়াৎ মামুদ উপস্থিত ছিলেন।