০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২

ফল প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীরা ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (৩য় বর্ষ) পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতিহাসের সবচেয়ে অবহেলিত। কারণ ৩ বছরের কোর্স ৬ বছরেও শেষ হয়নি। ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে প্রায় ১ বছর আগে, অথচ আজও ফল প্রকাশ হয়নি।

এভাবে সেশনজটে চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। তাই শিগগিরই জাতীয় নির্বাচনের আগে ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান মানববন্ধন থেকে।